|
খালেদা জিয়ার ইন্তেকালে ড. খন্দকার মোশাররফ ও মারুফের শোক
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়ার ইন্তেকালে ড. খন্দকার মোশাররফ ও মারুফের শোক এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবক ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারালো। তাঁর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন। শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। জনগণের অধিকার আদায় এবং বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রণী, আপসহীন ও সাহসী নেতা। জাতি তাঁর অবদান চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ় ও আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন সময়ে জাতি বারবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে। দেশের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা, গণমুখী নেতৃত্ব ও অটল মনোবল দেশ ও জাতিকে পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, দূরদর্শী ও খাঁটি দেশপ্রেমিক রাজনীতিককে হারালো। নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮২ সালে তিনি গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে সাহসী নেতৃত্বের পরিচয় দেন। তাঁর নেতৃত্বেই স্বৈরশাসক এরশাদের দীর্ঘ নয় বছরের দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন সফলতা লাভ করে। শোকবার্তায় তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার বহু গণমুখী সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা নারী শিক্ষার অগ্রগতিতে একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। তাঁরা আরও উল্লেখ করেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সফল নেত্রী। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক হয়ে ওঠেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ কারাবাস ও চিকিৎসা বঞ্চনার কষ্ট ভোগ করেন। যৌথ শোকবার্তায় ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
