ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মুকসুদপুরে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের জেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 31 December, 2025, 6:07 PM

মুকসুদপুরে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের জেল

মুকসুদপুরে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের জেল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মৃত গরুর মাংস বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবুল হাছনাত।

দণ্ড পাওয়া কাজী ইমরান (৪৩) উপজেলার আদমপুর গ্রামের আবদুর রাজ্জাক কাজীর ছেলে।

মাংস ক্রেতা আহমেদ হোসেন বলেন, “কাজী ইমরান তার দোকানে গরুর মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ বের হয়। পরে বুঝতে পারি মাংসগুলো মৃত গরুর। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করি।”

নির্বাহী হাকিম আবুল হাছনাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সেইসঙ্গে পচা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status