ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Wednesday, 31 December, 2025, 7:33 PM

উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। জানাজায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

গায়েবানা জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ জামান সরদার কমরেড, সিনিয়র সহ-সভাপতি এম. মিজানুর রহমান বালী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাউল সরদার সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ মাহামুদ আহমেদ সবুজ এবং পৌর জামায়াতে-ইসলামীর আমীর মোঃ আলামিন সরদার। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ জানাজায় অংশ নেন।

গায়েবানা জানাজা নামাজে ইমামতি করেন উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হযরত বেল্লাল (রা.) মসজিদের ইমাম হাফেজ মোঃ হাফিজুর রহমান। জানাজা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

এ সময় উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ জামান সরদার কমরেড আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্যে পৌর জামায়াতে-ইসলামীর আমীর মোঃ আলামিন সরদার বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলাদেশের নেত্রী। অন্যায় ও জুলুমের কাছে তিনি কখনো মাথা নত করেননি। আমরা তার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবো।”

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দীর্ঘ বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে গায়েবানা জানাজা কর্মসূচি সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status