ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশি অভিযান, নারীসহ আটক ১৭ ‎
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 31 December, 2025, 7:36 PM

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশি অভিযান, নারীসহ আটক ১৭ ‎

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশি অভিযান, নারীসহ আটক ১৭ ‎

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা'র আওতাধীন তেলিপাড়া এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক সংলগ্নে অবস্থিত তাজমহল নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জন তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর পুলিশের সদস্যরা।
‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাসন মেট্রো থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর রশিদ।
‎আটককৃতরা হলেন, তাজমহল হোটেলের ম্যানেজার শাকিল আহমেদ (৩৮), হোটেল স্টাফ মোঃ বাদশা (২৫) ও মোঃ সবুজ (২৩)।

অভিযানে অনৈতিক কাজের দায়ে গ্রেপ্তার করা হয়--- মোঃ শাকিল (৩২), মামুন (৩০), মোঃ শরিফুল ইসলাম (৩৯), সাকিবা (৩৫), কাজল (৩০), স্বপ্না (১৯), শারমিন (২৫), সুমাইয়া (১৯), শান্তা (১৯), রেশমা আক্তার অন্তরা (২৮), পপি (২৮), ফাতেমা (১৯), সাদিয়া আক্তার মুন (১৯) এবং সালমা আক্তার (২৪)।
‎গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, থানার অধিনস্ত তেলিপাড়ায় অবস্থিত তাজমহল নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৭ জন তরুন-তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status