ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুর-২ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী আলোচনা সভা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 24 January, 2026, 9:47 PM

গাজীপুর-২ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী আলোচনা সভা

গাজীপুর-২ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী আলোচনা সভা

গাজীপুর-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট আলী নাছের খান সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনকেন্দ্রিক পরামর্শ সভায় অংশ নিয়েছেন।

শনিবার (২৪জানুয়ারি) গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি উপস্থিত হয়ে নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী কৌশল ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি প্রফেসর জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক এবং সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস সদর মেট্রো থানা সভাপতি মাহবুব আশরাফী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং গাজীপুর-২ আসনে ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জোটের বিজয় নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status