ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:15 PM

দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ

দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ

নেত্রকোনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে নেত্রকোনা- ১ বিভিন্ন এলাকায় এ প্রচারণা করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন এর নেতৃত্বে, প্রচারণা কালে আইনজীবীগণ বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, মাঠ পর্যায়ে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে এসেছি। আপনাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই কায়সার কামাল কে নির্বাচিত করার জন্য আমরা আপনাদের কাছে দলমত নির্বিশেষে ভোট চাইতে এসেছি। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

“আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করার জন্য আহবান জানান। এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, এডভোকেট তাহমিনা আক্তার হাশেমী, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট জোনায়েতুল্লাহ সোহেব, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট বাহাদুর, এডভোকেট মোঃ জিন্নাহ রবি, এডভোকেট মোঃ আসাদুজ্জামান সহ চল্লিশ জন আইনজীবীদের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status