ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় যুব ম্যারাথন ‘২৪ অনুষ্ঠিত পাহাড়ি-বাঙালির শান্তি ও সম্প্রীতির প্রতীক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:17 PM

দীঘিনালায় যুব ম্যারাথন ‘২৪ অনুষ্ঠিত পাহাড়ি-বাঙালির শান্তি ও সম্প্রীতির প্রতীক

দীঘিনালায় যুব ম্যারাথন ‘২৪ অনুষ্ঠিত পাহাড়ি-বাঙালির শান্তি ও সম্প্রীতির প্রতীক

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ০৭০০ ঘটিকায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দীঘিনালা জোনের তত্ত্বাবধানে যুব ম্যারাথন ‘২৪ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পাহাড়ি-বাঙালির শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি মহোদয় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের বিভিন্ন বয়সের প্রায় ৩০০ জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশগ্রহণ করেন।

দীঘিনালায় যুব ম্যারাথন ‘২৪ অনুষ্ঠিত পাহাড়ি-বাঙালির শান্তি ও সম্প্রীতির প্রতীক

দীঘিনালায় যুব ম্যারাথন ‘২৪ অনুষ্ঠিত পাহাড়ি-বাঙালির শান্তি ও সম্প্রীতির প্রতীক

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার মহোদয় বলেন, “সুস্থ দেহে সুন্দর মন—সুস্থতার জন্য দৌড়ানো প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করলে শরীর সুস্থ থাকে এবং মন-মানসিকতা ভালো থাকে।” তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কমিটির আহ্বায়ক এ. কে. এম. বদিউজ্জামান জীবন মাস্টারসহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, “আমরা মাদককে না বলি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।” ভবিষ্যতে দীঘিনালা উপজেলায় এ ধরনের যেকোনো সামাজিক ও ক্রীড়া আয়োজনের পাশে দীঘিনালা জোন থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status