ঝিনাইগাতীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:22 PM
ঝিনাইগাতীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১
ঝিনাইগাতী উপজেলার আহমদনগর এ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। দুজনকে দুর্ঘটনার পর ঝিনাইগাতী হাসপাতালে নেওয়া হলে১ জন এর অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে শেরপুর হাসপাতালে রেফার্ড করা হয়,অতঃপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মোঃ শান্ত (২২), পিতা: মৃত আবুল কাসেম, বাড়ি: ঝিনাইগাতী; এবং আহত ব্যক্তির নাম জুবায়ের (২৩), পিতা: মোঃ আইয়ুব আলী, বাড়ি: হলদীবাটা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে আহাম্মদনগর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঝিনাইগাতী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মোঃ শান্তের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন,অতঃপর ডাক্তাররা শান্তকে মৃত ঘোষণা করেন। অপর আহত জুবায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, ‘দুর্ঘটনায় আহত দুজনেরই আঘাত গুরুতর। শান্তের ক্ষেত্রে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত থাকায় তাকে শেরপুরে রেফার করা হয়েছে।’দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী দ্রুতগামী ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।