|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
|
![]() বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব বিষয়ক আলোচনা অনুষ্ঠিত বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-১)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ নিজাম উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবুল হামিদ এবং অধ্যক্ষ শাহ্ জালাল সবুজ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা। এছাড়াও ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব, আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়; এটি আত্মগঠন, নৈতিক উন্নয়ন এবং সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠার এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি অন্যায়-অবিচার, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আব্দুল মালেক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজানের প্রকৃত চেতনা হৃদয়ে ধারণ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে উন্নত মানের ইফতার পরিবেশন করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
