|
সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসার আক্রান্ত
নতুন সময় ডেস্ক
|
![]() সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসার আক্রান্ত রাজশ্রী নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন এবং তার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। তিনি লিখেছেন, অবশেষে সাহস করে আমার মা-বাবাকে জানাতে পেরেছি যে আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা (এনওএস), গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এটি রুটিন চেকআপের সময় ধরা পড়েছে। আমি ভাগ্যবান যে খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি। তিনি আরও জানিয়েছেন যে, বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন। তার ভাষ্যে, এত পরীক্ষা আর অস্ত্রোপচার সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। তবে সবার ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। ভক্তরা তার পোস্টে প্রার্থনা ও শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, তুমি সুস্থ হয়ে ওঠো রাজশ্রী, এগিয়ে যাও। অন্য একজন মন্তব্য করেছেন, দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রচুর ভালোবাসা রইল, তোমার জন্য প্রার্থনা করি। রাজশ্রী ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর তিনি ‘কুছ তো লোগ কাহেঙ্গে’ এবং ‘২৪: ইন্ডিয়া’ ধারাবাহিকে অভিনয় করেন। তিনি ‘কিক’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন এবং ‘সেক্রেড গেমস’এর মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো ছবিতে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
