ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
মোনালিসা বিয়ে করায় ‘ক্ষুব্ধ’ পরিচালক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 March, 2026, 7:25 PM

মোনালিসা বিয়ে করায় ‘ক্ষুব্ধ’ পরিচালক!

মোনালিসা বিয়ে করায় ‘ক্ষুব্ধ’ পরিচালক!

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ৬ মাসের পরিচয়ে ফরমান খানকে বুধবার (১১ মার্চ) বিয়ে করেন মোনালিসা। ভিন্ন ধর্মের যুবককে পছন্দ করায় পরিবার বাধা দিলে পুলিশি নিরাপত্তায় বিয়ে সম্পন্ন হয় তার।
 
২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করতে গিয়ে চোখের সৌন্দর্যের কারণে সামাজিক মাধ্যমে ভাইরাল হন মোনালিসা। সেই সময়ই তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন পরিচালক সনোজ মিশ্র।
 
এ নির্মাতা মোনালিসাকে নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় কাজের সুযোগ করে দেন। এমনকি তার পড়াশোনার ব্যবস্থাও করেন। তবে হঠাৎ মোনালিসার বিয়ের খবরে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন তিনি।
 
নির্মাতার দাবি, মোনালিসার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং নতুন সিনেমাটি শেষ করতে প্রায় ১০ কোটি টাকা ঋণও নিয়েছেন। এমন সময় মোনালিসার বিয়ের খবর মানসিকভাবে ভেঙে দিয়েছে তাকে।
 
সনোজের ভাষ্য, মোনালিসাকে তিনি গঙ্গার মতো পবিত্র ও প্রকৃতির মতো সুন্দর মনে করেছিলেন। কিন্তু এই বিয়ের সিদ্ধান্তে তিনি এখন মনে করছেন মোনালিসাকে খ্যাতির আলোয় আনা ভুল ছিল তার।
 
নির্মাতার অভিযোগ, ফরমান টাকার লোভেই মোনালিসাকে বিয়ে করেছেন। কিছুদিন আগে তার বিরুদ্ধে যে ধর্ষণের মিথ্যা অভিযোগ উঠেছিল এবং যার জন্য তাকে জেল খাটতে হয়েছিল, তার নেপথ্যেও রয়েছে ফরমানের হাত। তাই বিষয়টি তদন্তের দাবি তোলেন সনোজ।
 
মোনালিসার বিয়ে ইস্যু নিয়ে নেটিজেনদের মধ্যেও দ্বিমত রয়েছে। একদল তার অধিকার, ইচ্ছাকে জোরালো করলেও অন্যদল পরিচালকের নিঃস্ব হয়ে যাওয়ার হাহাকারকেও গুরুত্ব দিচ্ছে। যে কারণে নতুন এ অভিনেত্রীর বিয়ে এখন ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে এক বৃহত্তর সামাজিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status