ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নাবিরবহর ঝংকার নাট্যগোষ্ঠীর আয়োজনে ইমাম যাত্রা নাটক মঞ্চস্থ
আ.স.ম লিখন সরকার, কালিয়াকৈর
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 11:58 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 25 March, 2026, 12:01 AM

নাবিরবহর ঝংকার নাট্যগোষ্ঠীর আয়োজনে ইমাম যাত্রা নাটক মঞ্চস্থ

নাবিরবহর ঝংকার নাট্যগোষ্ঠীর আয়োজনে ইমাম যাত্রা নাটক মঞ্চস্থ

কালিয়াকৈরে নাবিরবহর ঝংকার নাট্যগোষ্ঠীর উদ্যোগে সোমবার দিবাগত রজনীতে এক মনোজ্ঞ নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক এই আয়োজনটি স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেয়র মোঃ মজিবুর রহমান।অনুষ্ঠানের শুরুতে নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মোহর আলীর সভাপতিত্বে ও প্রধান অতিথির আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন  করবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন ,ইতিপূর্বে ফুলবাড়িয়া বাসীর উপকার করতে না পারলেও এখন সুযোগ এসেছে আপ্রাণ চেষ্টা করে ফুলবাড়ীয়ার উন্নয়ন অব্যাহত রাখবেন। তিনি বলেন ফুলবাড়িয়া বসবাসীর প্রতি আমি কৃতজ্ঞ, বিশাল অংকের ভোট ব্যবধানে মধ্যে দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করেছেন ।রাস্তাঘাট ব্রিজ কালভার্ট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন। 
 সরকারি খাস জমিতে বসবাসকারী  সাধারণ জনগণ দুঃখ প্রকাশ করে  বলেন , তাদের প্লট বরাদ্দের টাকা অনেকদিন অতিবাহিত হয়ে গেছে এখনো তারা তাদের ন্যায্য পাওনা টাকা পায়নি এবং আরো অনেক অভিযোগ উপস্থাপন করেন। সকল অভিযোগ শোনার পর এমপি মহোদয় দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য পাওনা টাকা এবং সকল অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নাটক সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণ প্রজন্মকে সংস্কৃতি চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
বক্তব্য রাখেন,  জালাল উদ্দিন আহমেদ,সাবেক সভাপতি ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি। অ্যাডভোকেট জাকিরুল ইসলাম,সেলিম রেজা , সাইদুল ইসলাম,লোকমান হোসেন মেম্বার, রেজাউল করিম , সোহেল রানা সহ ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ। 

ডাঃ আশরাফুল ইসলাম বাবুল প্রযোজিত, বাবুল মিয়া নিবেদিত ,মুক্তার আলী ও  উত্তম কুমার পরিচালিত, সিকান্দার আলী বিরচিত ইমান যাত্রা নাটক মঞ্চস্থ হয়েছে।

যাদের অক্লান্ত পরিশ্রমে নাটক মঞ্চস্থ হয় মুক্তার আলী, বাচ্চু মিয়া, আন্তাজ আলী আনতু, উত্তম কুমার, হারুন অর রশিদ, শওকত হোসেন, লেবু মিয়া, রেজাউল করিম ,সবেদ, ইয়ানুস আলী, ওমর আলী, দুলাল, চৈতন্য বর্মন ,হারুন ,হাবেল ,জলিল, আনোয়ার হোসেন, লিয়াকত ,জলিল, পিয়ার আলী, ইব্রাহিম, আনোয়ার, আশরাফুল, শাকিল ,সুমন ,রবিন, নিয়ত , হযরত আলী ,চাঁন মিয়া, লাল মিয়া,রুহুল আমিন, তীব্র ,শাহীন, আরো অনেকে।


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status