ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
সালমান খানের সিনেমার নাম পরিবর্তন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 March, 2026, 1:50 PM

সালমান খানের সিনেমার নাম পরিবর্তন

সালমান খানের সিনেমার নাম পরিবর্তন

পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত সালমান খানের সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির নতুন নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি’। হঠাৎ এই নাম পরিবর্তনে অনেকেই অবাক হয়েছেন। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীনের বর্তমান কূটনীতিক স¤পর্কের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 সূত্র জানায় সালমান খানকে কিছু সরকারি ও কৌশলগত মহল থেকে পরামর্শ দেয়া হয়েছে, শুধু নাম নয়, চীনবিরোধী অংশও সিনেমা থেকে কমাতে হবে। তিনি সেই পরামর্শ গুরুত্ব দিয়ে সিনেমাটিকে দেশের সামগ্রিক আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এতে সিনেমাটির নাম পরিবর্তন এবং বড় একটি অংশ নতুনভাবে শুটিং করা হয়, যেখানে যুদ্ধকে কিছুটা কাল্পনিকভাবে দেখানো হয়েছে। এই পরিবর্তনের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে। এখন সিনেমার মূল গল্প একজন সেনা কর্মকর্তাকে ঘিরে, যিনি যুদ্ধের মাঝেও ভালোবাসা ও দায়িত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। সিনেমাটি আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে মুক্তি পেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status