ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা
‎আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 2 April, 2026, 4:21 PM

কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা

কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা

‎কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দারিদ্র পিরিত ও নদী ভাঙন কবলিত মানুষের জীবন মান উন্নয়নে জেলার উন্নয়নে অভুতপূর্ব সাফল্য কামনা করে শুভেচ্ছা প্রদান করেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলা'র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক   সাইয়েদ আহমেদ বাবু।

শুভেচ্ছা গ্রহণ করে নব-নিজুক্ত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দারিদ্রপিরিত ও নদী ভাঙন কবলিত এ জেলার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ্। জেলার অসহায় মানুষের জীবন-মান উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করার পাশাপাশি প্রধামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নত দেশগঠনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহাবুবার রহমানসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status