ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 2 April, 2026, 4:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 April, 2026, 4:21 PM

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা আকতার।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই কৃষিজমি কেটে পুকুর খননের কাজ চলছিল। এতে একদিকে আবাদযোগ্য জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছিল। বিশেষ করে উর্বর টপসয়েল অপসারণের ফলে ভবিষ্যতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুলকে অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, কৃষিজমি রক্ষায় এমন কার্যকর পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। একই সঙ্গে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি জানান তারা।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এসব জমি রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। অবৈধভাবে মাটি উত্তোলন, পুকুর খনন কিংবা জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকলকে সচেতন হয়ে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status