ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে বধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৩ জন গ্রেপ্তার, দুইজনের স্বীকারোক্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 11:42 AM

গাজীপুরে বধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৩ জন গ্রেপ্তার, দুইজনের স্বীকারোক্তি

গাজীপুরে বধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৩ জন গ্রেপ্তার, দুইজনের স্বীকারোক্তি

গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর এক বৃদ্ধা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেলা পুলিশ গাজীপুরের এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়, গত ৭ এপ্রিল ২০২৬ রাতে পিরুজালী এলাকায় আনিছুর রহমানের স্ত্রী আয়েশা আক্তার (৫৫) নিজ শয়নকক্ষে শ্বাসরোধে নিহত হন।

ঘটনার পরদিন সকালে নিহতের ছেলে নাজমুল সাকিব কর্মস্থল থেকে বাড়ি ফিরে মায়ের নিথর দেহ দেখতে পান। এ সময় ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ অবস্থায় ছিল এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হওয়ার বিষয়টি সামনে আসে। ঘটনার পর জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, ঘটনার পরপরই জয়দেবপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. উজ্জ্বল (৪৬), পিতা: মৃত আব্দুল মান্নান; মোছা. শাহনাজ বেগম (৪৫), পিতা- মৃত নুরুল ইসলাম; আরিফা আক্তার উর্মি (২২), স্বামী: মো. নাজমুল সাকিব।

গাজীপুরে বধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৩ জন গ্রেপ্তার, দুইজনের স্বীকারোক্তি

গাজীপুরে বধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৩ জন গ্রেপ্তার, দুইজনের স্বীকারোক্তি

বৃহস্পতিবার (৯এপ্রিল) রাত সারে ৮টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপার বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহ ও সম্পদের লোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। নিহতের প্রতিবেশি শাহনাজ বেগম, উজ্জ্বল এবং পুত্রবধূ আরিফা আক্তার মিলে পরিকল্পনা করে ঘটনাটি ঘটান।

তিনি বলেন, ঘটনার রাতে তারা কৌশলে ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখানোর জন্য ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— নগদ ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, প্রায় ১২ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা), এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন।

প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত উজ্জ্বল ও আরিফা আক্তার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আসামিরা জেলহাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা তথ্য জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status