ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁদাবাজি মাদক জুয়া বাসটার্মিনাল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 6:42 PM
সর্বশেষ আপডেট: Monday, 13 April, 2026, 7:04 PM

চাঁদাবাজি মাদক জুয়া বাসটার্মিনাল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

চাঁদাবাজি মাদক জুয়া বাসটার্মিনাল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সভায় জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে ডিলার ও খুচরা ডিলার পর্যায়ে তেল সরবরাহ করা, শৃঙ্খলার সহিত পাম্প থেকে তেল সংগ্রহ করা, যানজট নিরসন, বাস টার্মিনাল নির্মাণ, সন্ধ্যার মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করা, তরমুজ ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বন্ধ করা, মাদক ও জুয়ার ব্যবহার এবং সরবরাহ বন্ধ করা সহ লতার পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকারীদের গ্রেফতার করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ওসি গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

 বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, শেখ খোরশেদুজ্জামান, সুকুমার কবিরাজ, আবুল হাশেম, ইউনুস মোড়ল, আজিজুল খান, দিলীপ কুমার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, প্রভাষক সাঈদুর রহমান, সহকারী শিক্ষক প্রদীপ শীল, আসিফ ফিলিং স্টেশনের মালিক হাফিজুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status