ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 7:48 PM

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামে আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধকে হত্যা করা হয়েছে না কি আত্নহত্যা এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক কানাকানি।

আজ সোমবার১৩ এপ্রিল সকালে আখের আলী নিজ পুত্রবধুর ঘরের পাশের একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 পারিবারিক সূত্র জানায় সকালে ঘুম থেকে উঠে আখের আলীর ঝুলন্ত মরদেহ দেখে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে এলাকাবাসীর দাবি। সাম্প্রতিক সময়ে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে এবং এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তার স্ত্রী আগেই স্থানীয়দের সতর্ক করেছিলেন। তবে আখের আলী আত্মহত্যা করতে পারেন এমনটিও অনেকে বিশ্বাস করছে না।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status