|
সাতক্ষীরার আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী রেখে চালকদের দৌড়
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরার আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী রেখে চালকদের দৌড় সকাল থেকে পাম্পে পেট্রোল (অকটেন) দেওয়া হচ্ছিল। প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু পুলিশ নিয়ে পাম্পে যান। নির্বাহী কর্মকর্তা মটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা দেখতে চান। মুহুর্তে পাম্পে দাড়িয়ে থাকা মটর সাইকেলের অনেক চালক সাইকেল ফেলে এবং বাইরে থাকা অনেক চালক মটর সাইকেল নিয়ে গা ঢাকা দেয়। মাইকিং করে ডাকা হলেও চালকরা ফিরে আসেননি। এসময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ঘোষণা দেওয়া হয় যে, গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিয়ে না আসলে তেল দেওয়া হবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
