|
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ; ব্যবসায়ীকে কারাদণ্ড
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
|
![]() বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ; ব্যবসায়ীকে কারাদণ্ড মঙ্গলবার সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। অভিযানের সময় “মেসার্স রবিউল এন্টারপ্রাইজ” নামের একটি প্রতিষ্ঠান থেকে মোট ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল মজুত করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ডিজেল সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত দামে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।অভিযান চলাকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, বাজারে অবৈধভাবে জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
