|
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং শুকাস ইউনিয়নের শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গ্রামের বিভিন্ন এলাকায় গামছা বিক্রি করছিলেন। একপর্যায়ে তিনি শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে আলামিন (৩৫) নামের এক ব্যক্তির বাড়ির বারান্দায় এসে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে শরীর কাঁপুনি দিয়ে মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
