|
কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী
তুষার হাওলাদার,কলাপাড়া
|
![]() কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী নিহত মরিয়ম বেগম দুই সন্তানের জননী। স্থানীয় সূত্র জানায়, তিনি প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন। আট দিন আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে আসেন। এরপর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যার পর নাসির সিকদার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ঝগরাঝাটি হয়। একপর্যায়ে নাসির তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। ভোররাতে নাসির সিকদার তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। পরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে বাড়ির আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
