|
সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই
মোঃ জাহিদুল হাসান,সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হোসেন আলী উপজেলার ভাটারা ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যাত্রী সেজে হোসেন আলীর অটোরিকশায় ওঠে। একপর্যায়ে তারা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। পরে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
