সিংড়া মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আবু রাসেল, সিংড়া
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 10:55 AM
সিংড়া মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১ টায় ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম এর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য এডভোকেট বাকীবিল্লাহ রশীদী, সহ সভাপতি সুজিত সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত, রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক রানা মাসুদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলআমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন,নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আরিফ, সাংবাদিক পিকে শাকিল, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীলতা, মানবিক কাজে মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থকে সেবা প্রদান, সমাজের সমস্যা তুলে ধরা, উন্নয়ন মুলক কাজে সহযোগিতা সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।