|
কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কচাঁ নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন এক একপর্যায় অবরোধে পরিণত হয়,যার ফলে,সড়ক ও নৌযান চলাচল বন্ধ হয়ে যয়।প্রায় দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ থাকে যার ফলে হাজার মানুষ দুর্ভোগের শিকার হন।পরে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার মানববন্ধন স্থলে এসে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ায় মানববন্ধন তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী, চড়খালি এলাকার যান চলাচল স্বাভাবিক হয়। ![]() কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ মানববন্ধনে বক্তারা বলেন, কচাঁ নদীর চরখালী মোহনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও জনপদ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা আরও বলেন, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদীতীরবর্তী মানুষের বসতভিটা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার বলেন, সংশ্লিষ্ট ঠিকাদাররা যদি অবৈধভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন করে থাকেন তাহলে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তা প্রতিহত করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
