|
সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ নিহত যুবকের নাম আব্দুল্লাহ। তিনি আশাশুনি উপজেলার চৌটিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তাঁর দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিনেরপোতা বিসিক এলাকায় ট্রাফিক পুলিশ দেখে মোটরসাইকেলটি হঠাৎ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও হেলপার গাড়িটি রেখে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
