|
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান কামরুল ইসলাম। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, কাস্টমস হলে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় যাত্রীকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দরে দায়িত্ব পালনরত ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এসব দণ্ডের মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ ৫৬৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। চালানের পরিমাণ ও মূল্য নির্ধারণের পর জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণ পরিবহণের ঘটনায় গ্রেপ্তার যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদের গ্রুপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ পরিচালনার পাশাপাশি সরকারবিরোধী কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ এবং ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন শহিদুল। এ ছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল ও সভা-সমাবেশ আয়োজনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এদিকে ‘Mohammad Sahidul Islam’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
