ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
অনলাইনে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রিয়েলমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 June, 2026, 6:58 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 June, 2026, 7:01 PM

অনলাইনে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রিয়েলমি

অনলাইনে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রিয়েলমি

২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মের স্মার্টফোন বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্র্যান্ডটি দেশের অন্যতম শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম দারাজসহ অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে এক নম্বর অবস্থানে রয়েছে।

২০২৬ সালের প্রথমার্ধের সেলস পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, দারাজে স্মার্টফোন বিক্রিতে এক নম্বর স্থান অধিকার করেছে রিয়েলমি। গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) ও ইনডেক্স স্কোর উভয় সূচকেই ব্র্যান্ডটি শীর্ষে অবস্থান করছে। ই-কমার্সে এই দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায়, দারাজের ৬.৬ মেগা ক্যাম্পেইনেও রিয়েলমি ‘নম্বর ওয়ান বেস্ট-সিলিং স্মার্টফোন ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এছাড়াও, রিয়েলমি দেশের অন্যতম টেক-রিটেইল প্ল্যাটফর্ম পিকাবুতে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে জিআইএস সূচকে এক নম্বর স্থান অধিকার করেছে; যা বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে ব্র্যান্ডটির শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই মাইলফলক ডিজিটাল-ফার্স্ট ক্রেতাদের মধ্যে রিয়েলমির ব্যাপক জনপ্রিয়তা ও বড় আকারের অনলাইন শপিং ক্যাম্পেইনগুলোতে ধারাবাহিকভাবে প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়ার সক্ষমতাকে তুলে ধরে।

সবমিলিয়ে, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অনলাইন স্মার্টফোন বাজারে এই অর্জনগুলো রিয়েলমির প্রতি ক্রেতাদের পছন্দ, আস্থা ও ধারাবাহিক নেতৃত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status