|
আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে উত্তাল রাজপথ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে উত্তাল রাজপথ বড়ভাগ গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সুমনের সহপাঠী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে থানা গেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় "সুমনের হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই" স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা চত্বর ও পুরো পৌর সদর এলাকা। বিক্ষোভকারীদের মূল ক্ষোভ ছিল—হত্যাকাণ্ডের তিন দিন পার হলেও পুলিশ কেন এখনো কোনো আসামিকে আইনের আওতায় আনতে পারল না। পরিস্থিতি বিবেচনায় আলফাডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বিক্ষোভকারীদের সামনে এসে একাত্মতা পোষণ করেন। তিনি অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের জোরালো আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন এবং পুনরায় মিছিল নিয়ে বাজার চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, "মেধাবী কলেজছাত্র সুমনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও হৃদয়বিদারক। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা সমাজের শত্রু। অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।" একই সাথে তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী শিকদার, বিএনপি নেতা রেজাউল করিম রেজা, ছাত্রনেতা সোহান, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজীম আহমেদ, নিহত সুমনের বড় ভাই শামীম শেখ, বোন সানজিদা ও সরজিনা প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোরাদ খান, ইসা খান এবং এলাকাবাসীর পক্ষে মো: রবিউল শেখ রবি, বখতিয়ার খান, শরিফুল ইসলাম, নাজমুল শেখসহ নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহপাঠীবৃন্দ। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে না ঝোলানো পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন বক্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
