ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
টঙ্গী রেলস্টেশন এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযান, বিপুল মাদক উদ্ধার এবং ১১ জনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 7:49 PM

টঙ্গী রেলস্টেশন এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযান, বিপুল মাদক উদ্ধার এবং ১১ জনের কারাদণ্ড

টঙ্গী রেলস্টেশন এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযান, বিপুল মাদক উদ্ধার এবং ১১ জনের কারাদণ্ড

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন ও আশপাশের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্যের ইনজেকশন উদ্ধার করেছে র‍্যাব-১। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম এবং সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম। অভিযানে র‍্যাবের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টঙ্গী পূর্ব থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

র‍্যাব জানায়, টঙ্গী রেলওয়ে জংশন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে ইয়াবা, গাঁজা, মাদকদ্রব্যের ইনজেকশনসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় এবং ১১ জনকে আটক করা হয়।

অভিযান শেষে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status