ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ছনকান্দা ঈদগা মাঠে ফুটবলপ্রেমীদের ঢল, জাপানকে হারিয়ে উল্লাসে মাতল ব্রাজিল সমর্থকরা
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 7:52 PM

ছনকান্দা ঈদগা মাঠে ফুটবলপ্রেমীদের ঢল, জাপানকে হারিয়ে উল্লাসে মাতল ব্রাজিল সমর্থকরা

ছনকান্দা ঈদগা মাঠে ফুটবলপ্রেমীদের ঢল, জাপানকে হারিয়ে উল্লাসে মাতল ব্রাজিল সমর্থকরা

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে শেরপুরের শ্রীবরদীর ছনকান্দা ঈদগাহ মাঠে  সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বড় পর্দায় খেলা উপভোগ করতে হাজারো দর্শক ছনকান্দার ঈদগাহ মাঠের বাজারে ভিড় জমান। ব্রাজিল ও জাপান—উভয় দলের সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। ব্রাজিলের প্রতিটি আক্রমণে উল্লাস আর জাপানের সুযোগে উদ্বেগ দেখা যায় সমর্থকদের মাঝে।

ম্যাচ শেষে ব্রাজিলের জয় নিশ্চিত হলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। অনেককে জাতীয় পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। কেউ কেউ বিজয় মিছিলও বের করেন। অন্যদিকে জাপানের সমর্থকদের মধ্যে দেখা যায় হতাশার ছাপ।

খেলা দেখতে আসা মোঃ আব্দুর রাজ্জাক  জানান, বিশ্বকাপের বড় ম্যাচগুলো একসঙ্গে বড় পর্দায় উপভোগ করার আনন্দই আলাদা। প্রিয় দলের জয় সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি সত্ত্বেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status