ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
মশার উপদ্রব রোধ ও পরিবেশ সুরক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2026, 5:14 PM

মশার উপদ্রব রোধ ও পরিবেশ সুরক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

মশার উপদ্রব রোধ ও পরিবেশ সুরক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও মশার উপদ্রব রোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ইউনিয়নের জোড়া বটতলা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন খালে জমে থাকা কচুরিপানা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়।

দামোদর ইউনিয়ন দলনেতা আবুল খায়ের ও দলনেত্রী পারভীন বেগমের নেতৃত্বে ভিডিপি সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন। এ সময় তারা খালে জমে থাকা কচুরিপানা ও অন্যান্য জলজ আবর্জনা অপসারণ করেন। এতে খালের পানি প্রবাহ সচল হওয়ার পাশাপাশি স্থির পানিতে মশার বংশবিস্তার রোধে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।

মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন খালটি পরিষ্কার করায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের জন্য আশপাশের পরিবেশ আরও পরিচ্ছন্ন হয়েছে। একই সঙ্গে বর্ষাকালে পানি নিষ্কাশন সহজতর হওয়ায় জলাবদ্ধতা ও এর ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমাতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

জনদুর্ভোগ লাঘব, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে ভিডিপি সদস্যদের এ ধরনের উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল প্রতিফলন। সারাদেশে জননিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি প্রতিনিয়ত আনসার-ভিডিপি সদস্যদের এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status