ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
গাছায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 9:21 PM

গাছায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

গাছায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুর মহানগরীর গাছায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল সিপাইয়ের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাছা থানা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

নগরীর মালেকেরবাড়ি এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল সিপাই বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার কোনো চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনেও রাজপথে থাকবে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভে অংশ নেয়া বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোড়ালো আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status