ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
ফুটবল কাপে জমজমাট প্রীতি ম্যাচে ৩-২ গোলে দীঘিনালাকে হারাল লংগুদু
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 9:23 PM

ফুটবল কাপে জমজমাট প্রীতি ম্যাচে ৩-২ গোলে দীঘিনালাকে হারাল লংগুদু

ফুটবল কাপে জমজমাট প্রীতি ম্যাচে ৩-২ গোলে দীঘিনালাকে হারাল লংগুদু

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬-এর অংশ হিসেবে দীঘিনালা উপজেলা ও লংগুদু উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে দীঘিনালা উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে লংগুদু উপজেলা দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২৬) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দীঘিনালা সেনা জোনের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের প্রধান অতিথি মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।
এছাড়া দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, খেলাটি উপভোগ করতে প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার দর্শক মাঠে উপস্থিত হন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

খেলার নির্ধারিত সময়ের মধ্যে লংগুদু উপজেলা দল তিনটি গোল করে। জবাবে দীঘিনালা উপজেলা দল দুটি গোল করতে সক্ষম হয়। ফলে ৩-২ গোলের ব্যবধানে লংগুদু উপজেলা দল জয়ী হয়।

আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status