ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
‎ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 3 October, 2026, 9:04 PM

‎

‎ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

‎ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে জমি দখল করতে গিয়ে মকবুল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
‎
‎শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন একই ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের কছুমুদ্দিনের ছেলে।
‎
‎গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জমি নিয়ে বিরোধে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে আব্দুর রাশিদের সাথে দেড় একর জমি নিয়ে পাশের গ্রামের খোদাবক্সপুর গ্রামের নিহত মকবুল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। ওই দেড় একর জমি আব্দুর রাশিদের দখলে ছিল। আজ দুপুরে মকবুল হোসেন তার লোকজন নিয়ে জমিতে হালচাষ করে দখল করতে যায়। এসময় আব্দুর রাশিদ লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎এসময় আব্দুর রাশিদের লোকজন মকবুল হোসেনসহ চারজনকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
‎
‎ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status