|
সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মো. শরীফুল ছাগলগুলো অ্যাম্বুলেন্সে তোলেন। পরে সেখান থেকে ছাগলগুলো মোংলায় আনা হয়। ছাগলগুলো ছিল মোংলার ছাগল ব্যবসায়ী মো. রশিদের। টাকার বিনিময়ে শরীফুল প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অ্যাম্বুলেন্সের চালক শরীফুল বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। পাশাপাশি ছাগল পরিবহন বাবদ কোনো টাকা নেননি বলেও দাবি করেছেন তিনি। ছাগল ব্যবসায়ী কসাই রশিদ বলেন, আমি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসি। সেখানে কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সকে সিগন্যাল দিয়ে থামিয়ে ৬টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসি। এ বাবদ ড্রাইভারকে আমি কোনো টাকা দিইনি। এদিকে এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক শরীফুলের কাছ থেকে শুক্রবার চাবি নিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী বলেন, ‘তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সে পশু পরিবহনের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
