|
ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার ২য় ধরলা ব্রিজ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনের অভিযোগে বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
