ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে আটক
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 15 October, 2026, 4:14 PM

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে আটক

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে আটক

খুলনার পাইকগাছা পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া, চুরি, নাশকতা ও ইভটিজিংসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, ১৪ অক্টোবর দুপুর থেকে ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাদকে জড়িত চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনি ইউপির নাসিরপুরের কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল ও হরিঢালী ইউপির মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ।

এ বিষয়ে (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০ পিস, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০ পিস, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে ৩ পিস এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৫।
জুয়ার অভিযোগে ৬ , ইভটিজিংয়ের ঘটনায় ৩, মসজিদের মোটর চুরি মামলায় ১, নাশকতা মামলায় ১ এবং পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির  জানান, মাদক ও জুয়ারসহ অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status