ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
চাঁদপুর-৩ আসনে শতাধিক দুস্থ-অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে চেক বিতরণ
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Thursday, 15 October, 2026, 4:15 PM
সর্বশেষ আপডেট: Thursday, 15 October, 2026, 4:16 PM

চাঁদপুর-৩ আসনে শতাধিক দুস্থ-অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে চেক বিতরণ

চাঁদপুর-৩ আসনে শতাধিক দুস্থ-অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে চেক বিতরণ

চাঁদপুর-৩ আসেন শতাধিক দুস্থ অসহায় ও অসুস্থদের মাঝে চেক বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনে দুস্থ অসহায় ও অসুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আপনারা এখনই এই চেক নিয়ে সোনালী ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আপনারা এই টাকা নিজেদের প্রয়োজনীয় কাজে লাগাবেন।

তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তারা যেন এই অর্থ নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। চেক নগদায়ন করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের অবহিত করারও পরামর্শ দেন তিনি।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি সবসময় গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করেন। এ সময় তিনি অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে চেক পেয়ে উপকারভোগীরা তাদের প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের জন্য এ ধরনের সহায়তা চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status