ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আইটি ফ্রিল্যান্সিং বিষয়ে আবাসিক সুবিধাসহ প্রশিক্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 7:24 PM

আইটি ফ্রিল্যান্সিং বিষয়ে আবাসিক সুবিধাসহ প্রশিক্ষণ

আইটি ফ্রিল্যান্সিং বিষয়ে আবাসিক সুবিধাসহ প্রশিক্ষণ

পিকেএসএফ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)প্রকল্পের আওতায় আইটি ফ্রিল্যান্সিং বিষয়ের উপরে আবাসিক সুযোগ-সুবিধাসহ প্রশিক্ষণ প্রদান করবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের মধ্যে এ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।




এরই ধারাবাহিকতায়, ১৬ই জুন, ২০১৯ তারিখে কোডার্সট্রাস্ট বাংলাদেশের আবাসিক ক্যাম্পাসে (রূপনগর, মিরপুর) প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ -এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং কোডার্সট্রাস্ট কো-ফাউন্ডার এবং চিফ স্ট্রাটেজিস্ট মোঃ আজিজ আহমেদ এবং কোডার্সট্রাস্ট গ্লোবালের সিইও ম্যাডস গ্যালসগার্ড। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর মহাব্যবস্থাপক মোঃ আবুল কাশেম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডার্সট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী।

প্রধান অতিথি মোঃ আব্দুল করিম বলেন, “পিকেএসএফ এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেশের তরুণ সমাজকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলবে, যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।”

কোডার্সট্রাস্ট বাংলাদেশের কো-ফাউন্ডার আজিজ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, কোডার্সট্রাস্ট প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে সব ধরণের জনসাধারণের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে শিক্ষিত বেকার জনগোষ্ঠি, যারা কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছে না, তাদেরকে সঠিক প্রশিক্ষণ প্রদান করে শুধুমাত্র বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও কর্ম উপযোগী করে গড়ে তোলার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, “বিপুল কর্মক্ষম জনশক্তিকে শুধু চাকরির জন্য মুখাপেক্ষা না রেখে, যুগোপযোগী প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।”

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে পিকেএসএফ সেইপ কর্মসূচির আওতায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে বিভিন্ন ধরণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে আসছে। কোডার্সট্রাস্ট গত চার বছরেরও অধিক সময় ধরে দক্ষতা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সিং এর উপর প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং অনেক প্রশিক্ষণার্থী ইতিমধ্যে সফলতার সাথে অনলাইনে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status