ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দিল উইন্ডিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 7:32 PM

বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দিল উইন্ডিজ

বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দিল উইন্ডিজ

বাংলাদেশকে জয়ের জন্য রানের টার্গেট দিয়েছে উইন্ডিজ। শাই হোপের ৯৬ ও শিমরন হেটমায়ারের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩১২ রান স্কোরবোর্ডে জমা করে গেইলবাহিনী।

সোমবার (১৭ জুন) টনটনের কুপার এসোসিয়েট গ্রাউন্ডে টস জিতে উইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, মাছরাঙা চ্যানেল ও গাজী টিভি।




টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি উইন্ডিজ। দলীয় ৬ রানেই ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে হারায় তারা। টাইগার বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান গেইল।

গেইল আউট হবার পর মাঠে আসেন এভিন লুইস। শাই হোপের সাথে গড়েন ১১৬ রানের জুটি। দলীয় ১২২ রানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন লুইস। আউট হওয়ার আগে ৬৭ বলে ৭০ রান করেন তিনি।

দলীয় ১৫৯ রানে নিজের দ্বিতীয় উইকেট হিসেবে নিকোলাস পুরানকে সাজঘরে ফেরান লুইসকে আউট করা সেই সাকিব। তার বলে ব্যক্তিগত ২৫ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ আউট হন পুরান। দুই চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

এরপর মাঠে আসেন শিমরন হেটমায়ার। নেমেই ঝড় তুলেন এ ক্যারিবিয় ব্যাটসম্যান। ২৫ বলে তুলে নেন অর্ধশতক। দলীয় ২৪২ রানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন হেটমায়ার। আউট হবার আগে ২৬ বলে ৫০ রান করেন তিনি।

শিমরন হেটমায়ারকে সাজঘরে পাঠানোর পর আন্দ্রে রাসেলকে একই ওভারে নিজের দ্বিতীয় শিকার বানান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলীয় ২৪৩ রানে তার উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন রাসেল। ২৪৩ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ষষ্ঠ উইকেটে আরেকটি ঝড়ো জুটি ক্যারিবীয়দের। এবার হোপের সঙ্গী অধিনায়ক জেসন হোল্ডার, ১৫ বলে ৩৩ রানের ঝড় তুলে ক্যারিবীয় অধিনায়ক আউট হন সাইফউদ্দীনের বলে, লং অফে ক্যাচ নেন মাহমুদউল্লাহ। তারপরও একটা প্রান্ত ধরে ছিলেন শাই হোপ। বল খরচ করলেও যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত আর সেঞ্চুরি পাওয়া হয়ে উঠেনি তার। ১২১ বলে ৯৬ রান করে মোস্তাফিজের শিকার হন হোপ।

শেষ ৬ ওভারে টাইগার বোলাররা বেশ চেপে ধরেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। এর মধ্যেও টুকটাক বাউন্ডারি মেরে রান এগিয়ে নিয়েছে তারা। শেষ ওভারের শেষ বলে ড্যারেন ব্রাভোকে (১৫ বলে ১৯) বোল্ড করেন সাইফউদ্দিন।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। দুটি নেন সাকিব আল হাসান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status