ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
তিন সন্তান জন্ম দিলেন এক গৃহবধু !
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 June, 2019, 10:07 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 June, 2019, 10:31 PM

তিন সন্তান জন্ম দিলেন এক গৃহবধু !

তিন সন্তান জন্ম দিলেন এক গৃহবধু !

সুনামগঞ্জের তাহিরপুরের একই দিনে এক কয়লা শ্রমিকের (স্ত্রী) গৃহবধু তিন শিশু সন্তান জন্ম দিলেন। কোন রকম সিজার বা অপারেশন ছাড়াই স্বাভাবিক ভাবেই দু’দফায় পরপর তিন সন্তানের জন্ম দেন ওই মা। এর মধ্যে একটি ছেলে ও অপর দু’জন কন্যা সন্তান।

নবজাতক জন্মদেয়া গৃহবধুর নাম চুমকি বেগম (২৫)।

তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর (উওর)ইউনিয়নের মাটিয়াইন হাওর তীরবর্তী কুঁড়েরপাড় গ্রামের হতদরিদ্র কয়লা শ্রমিক সোহেল আহমদের স্ত্রী।




বর্তমানে মা ও নবজাতক তিন শিশু সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকদের নিবিড় নিবির পর্যবেক্ষণে রয়েছে।

সোমবার  এ প্রতিবেদকে সুনামগঞ্জ সদর হাসপাতালের এসএন আমেনা বেগম জানান,রবিবার কোন রকম ঝুকিহীন অবস্থায় মা ও নবজাতক তিন শিশু সন্তানের শারীরিক অবস্থা ভাল রয়েছে।

সোমবার দুপুরে নবজাতক শিশুদের পিতা সোহেল আহমদ  জানান, রোববার সকালে গ্রামের বাড়িতে চুমকির প্রসব ব্যাথা শুরু হলে স্থানীয় ধাত্রী ও পল্লী চিকিসকের সহায়তায় সকাল ৮টার দিকে প্রথমে এক ছেলে সন্তান ভুুমিষ্ট হয়।

এরপরও প্রসব ব্যাথা তীব্র হলে স্থানীয় চিকিৎসক এবং ধাত্রী গর্ভের ভেতর আরো সন্তান রয়েছে জানিয়ে দ্রুত সদর হাসপাতালে নিযে যাবার পরামর্শ দেন।

পরবর্তীতে ইঞ্জিন চালিত ট্রলারে করে হাওরের তীব্র ঢেউ অতিক্রম করে তাহিরপুর সদরে  মা ও এক নবজাতককে নিয়ে এসে সিএনজি যোগে বেলা ১২টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বেলা ৩ টার দিকে সদর হাসপাতারের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সহায়তায় কোন রকম সিজার বা অপারেশন ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় আরো দুই নবজাতক কন্যা সন্তান প্রসব করানো হয়।

এ দম্পতির ৬ বছর পূর্বে বিয়ে হবার দু’বছরের মাথায় তাদের আরো এক কন্যা সন্তান জন্ম নেয়। চার বছর বয়সি ওই শিশু কন্যার নাম সাবিকা বেগম।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম  বলেন, ছেলে সন্তানের ওজন এক কেজি এবং অপর দুই কন্যা সন্তানের ওজন দুই কেজি করে।

মা ও তিন নবজাতক সুস্থ্য স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ক্যাঙ্গারু মাদার ( মায়ের বুকের সাথে শিশুদের জড়িয়ে রাখার বিশেষ বেল্ট) এর ব্যবস্থা করা গেলে শিশুরা আরো বেশী সুরক্ষিত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status