ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 July, 2019, 11:29 PM

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদারীপুর সদরের চরমুগুরিয়া থেকে একটি মাহেন্দ্র রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার পথে ঢাকা–বরিশাল মহাসড়কের পাঁচচর এলাকায় দ্রুত গতির কারণে মাহেন্দ্রটি হঠাৎ কাত হয়ে যায়।

এ সময় মায়ের কোলে থাকা শিশু রোজা (৩) ছিটকে সড়কে পড়ে যায়। শিশুটির মা ও মাহেন্দ্র চালক কিছু বুঝে ওঠার আগেই পড়ে যাওয়া শিশুটি চাকার আঘাতে মারা যায়।

নিহত রোজা চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ। রোজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সড়কে মোড় ঘুরতে গেলে ঝাঁকি লেগে শিশুটি কোল থেকে রাস্তায় পড়ে গেলে মাথা ফেটে যায়। পরে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status