ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রিমোটে চলবে কুকুর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 10:35 AM

রিমোটে চলবে কুকুর!

রিমোটে চলবে কুকুর!

রিমোট কন্ট্রোলে নির্দেশনা দিয়ে আজকাল সহজে কত কাজই না করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার কুকুরকে রিমোটের মাধ্যমে চালানোর প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা।

তারা বলছেন, এর ফলে মানুষ আর কুকুরের মধ্যে যোগাযোগে হ্যাপটিক্সের ব্যবহারের নতুন পথ উন্মোচিত হয়েছে। হ্যাপটিক্স বলতে স্পর্শের মাধ্যমে নিয়ন্ত্রণ ও কম্পিউটারের সঙ্গে যোগাযোগ প্রযুক্তিকে বোঝানো হয়।

এ প্রযুক্তিতে কুকুরের শরীরে লাগানো ‘ভাইব্রেশন ভেস্ট’-এ রিমোটের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়। সেই মোতাবেক কাজ করে কুকুর। বর্তমানে ‘টাই’ নামের একটি কুকুরের ওপর এ প্রযুক্তির পরীক্ষা করছেন গবেষকরা।

ইসরায়েলের বেনগুরিয়ন ইউনিভার্সিটিতে উদ্ভাবিত এ প্রযুক্তির মাধ্যমে কুকুরের শরীরের ভেস্টে চারটি ভাইব্রেশন মোটর ব্যবহার করা হয়েছে। রিমোট কন্ট্রোল দিয়ে বিভিন্ন ভাইব্রেশন পাঠানোর পর তাতে সাড়া দিচ্ছে কুকুরটি।

অধ্যাপক আমির শাপিরো বলেন, এর ফলে দূর থেকেই পোষা কুকুরকে নির্দেশনা দিতে পারবেন তার মালিক। সেনাবাহিনী এবং অনুসন্ধান ও উদ্ধারকাজে এ ধরনের কুকুর কাজে লাগানো যেতে পারে। বিবিসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status