ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লালমনিরহাটে শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 7:19 PM

লালমনিরহাটে শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ

লালমনিরহাটে শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ইউনুস আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক ইউনুস আলী বারঘড়িয়া শেখেরদীঘি গ্রামের মৃত সহিদার রহমানের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শেখেরদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার দুপুরে ওই পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেছেন। নির্যাতনের শিকার পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরও এক ছেলে সন্তানসহ দ্বিতীয় বিয়ে করেন কাঠমিস্ত্রি ইউনুস আলী। এক বছর পর ওই স্ত্রীর ছেলেকে বিয়ে দেন ইউনুস আলী। এরপর ছেলে স্ত্রীকে বাড়িতে রেখে কাজের সন্ধানে ঢাকায় যান। এই সুযোগে গতকাল রোববার রাতে ঘুমন্ত পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে ইউনুস আলী। এ সময় পুত্রবধূর চিৎকারে স্থানীয়রা শ্বশুরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নির্যাতনের শিকার ওই পুত্রবধূ জানান, বিয়ের পর থেকে বেড়াতে যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে শ্বশুর ইউনুস আলী। প্রতিবাদ করলে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়। রোববার রাতে ইউনুস আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে দাবি করেন তিনি।

আদিতমারী থানা পুলিশের ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুত্রবধূর অভিযোগটি আমলে নিয়ে শ্বশুর ইউনুস আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status