ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জীবন যুদ্ধে ডেঙ্গুর কাছে হার মানলেন পটুয়াখালীর সুমাইয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 9:44 PM

জীবন যুদ্ধে ডেঙ্গুর কাছে হার মানলেন পটুয়াখালীর সুমাইয়া

জীবন যুদ্ধে ডেঙ্গুর কাছে হার মানলেন পটুয়াখালীর সুমাইয়া

ডেঙ্গুতে আক্রান্ত সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুমাইয়া আক্তার (১৮) পটুয়াখালীর দুমকি উপজেলার মো. ফজলুর রহমানের মেয়ে।

সোমবার দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি জানান, পটুয়াখালী থেকে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশালের শের-ই-বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে আসা ডেঙ্গু রোগী সুমাইয়া আক্তার আজ সোমবার বিকেল ৪টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় মারা‌ গেছে।

জানা যায়, সুমাইয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পটুয়াখালীর সিভিল সার্জন ডা. শাহে মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমাইয়া প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status