ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভর্তির চার দিন পর মাদরাসার টয়লেটে শিশুর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 6:56 PM

ভর্তির চার দিন পর মাদরাসার টয়লেটে শিশুর লাশ

ভর্তির চার দিন পর মাদরাসার টয়লেটে শিশুর লাশ

লক্ষ্মীপুরে ভর্তির চার দিন পর মাদরাসার টয়লেট থেকে ইমন হোসেন (১০) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার দত্তপাড়া দারুল উলুম ইসলামিয়া একাডেমী থেকে লাশটি উদ্ধার করা হয়।


পুলিশ ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়, চারদিন আগে ইমনকে মাদরাসায় ভর্তি করা হয়। কিন্তু সে মাদরাসায় পড়তে চায়নি। তার মা নাজমা বেগম জোর করে ভর্তি করেন। শুক্রবার ফজরের নামাজ পড়ে ইমন সবার সঙ্গে নাস্তা করেছিল। এরপর সে টয়লেটে গিয়ে ভেন্টিলেটারের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। মাদরাসার বাবুর্চি ভেন্টিলেটারের সঙ্গে রশি দেখে চিৎকার দেয়। পরে শিক্ষকরা এসে টয়লেটের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার পরিচালক মাহমুদুল হাসান বলেন, ইমন মাদরাসায় ভর্তি হতে চায়নি। তবুও চারদিন আগে তার মা জোর করে তাকে ভর্তি করিয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে যায়। পরে খোঁজ নিয়ে অপমৃত্যুর ঘটনা বলে জানতে পেরেছি। তবে ছাত্রের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status