ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 7:02 PM

বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে

বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে

ভোর রাত থেকে অবিরাম বৃষ্টি ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন। বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে দমকা হওয়া। এ কারণে শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। রাস্তাঘাট যানবাহন শূন্য। শীত ও বৃষ্টিতে বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে।

শুক্রবার ভোর থেকে কখনও ভারি ও আবার কখনও গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যায়ও বাগেরহাটে অবিরাম বৃষ্টি হচ্ছে। ভোররাত থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।


অসময়ে বৃষ্টি আর শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে। রাস্তাঘাট অনেকাংশে ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status