ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিমান চলাচল স্থগিত ৭ এপ্রিল পর্যন্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 7:19 PM

বিমান চলাচল স্থগিত ৭ এপ্রিল পর্যন্ত

বিমান চলাচল স্থগিত ৭ এপ্রিল পর্যন্ত

নভেল করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় তিন দেশ ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে বিমান চলাচল আরো এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগে এই সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত, যা বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বিমান চলাচল ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে।  

আজ শনিবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চ এর পরিবর্তে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েয়ে। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশেষ ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।’

এর আগে গত ২১ মার্চ নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া ১০ দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছিল বাংলাদেশ। দেশগুলো হলো-কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়শিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এছাড়া কিছু দেশ করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে। এছাড়া ইউরোপের সঙ্গেও সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়।

সূত্র জানায়, যুক্তরাজ্যের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখানে ৩০ মার্চ থেকে আগামী সাত দিনের জন্য তাদের ফ্লাইট স্থগিত করেছে। চীনের সঙ্গে কোনো নিষেধাজ্ঞা নেই। হংকং ও থাইল্যান্ড রুটে যাত্রী স্বল্পতার কারণে এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট স্থগিত করেছে। ফলে কার্যত চীনের সঙ্গে ফ্লাইট চালু আছে। দেশিয় এয়ারলাইনসগুলোর মধ্যে সপ্তাহের রবিবার মাত্র একদিন ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status