ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনায় দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে ইশরাক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 7:33 PM

করোনায় দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে ইশরাক

করোনায় দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে ইশরাক

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল নগরের দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণে সিটিতে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার বিকালে রাজধানীর গোপীবাগের বাস ভবনের সামনে থেকে দুস্থ ও অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।

ইশরাক হোসেনের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে তিনি বলেন, নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবেলায় তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি।

বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আর এ ব্যবস্থাপনা চলবে তার প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status